লস অ্যাঞ্জেলেস ফোবানার দ্বিতীয় দিনে দর্শক মাতালেন সঞ্জয়
ফিফা ওয়ার্ডকাপখ্যাত তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জয়
ছাবেদ সাথী, লস অ্যাঞ্জেলেস থেকে: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম সম্মেলনের দ্বিতীয় দিনে দর্শকশ্রোতাদের মাতালেন ফিফা ওয়ার্ডকাপখ্যাত তরুণ প্রজন্মের শিল্পী সঞ্জয়। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের সামাজিক-সাংস্ক্তিক সংগঠনের পরিবেশনা শেষে মঞ্চে আসেন শিল্পী সঞ্জয়। তার গানে উন্মাদ হয়ে পড়েন উপস্থিত দর্শকশ্রোতা। তিনি পরপর বেশ কয়েকটি গান গেয়ে শোনান। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউ্ আহবায়ক কমিটির আহবায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী,নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্ন মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহবায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ,জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আন্থনি গমেজ পিউস, পৃষ্ঠপোষক আবু হানিফ প্রমুখ ৪০তম সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফোবানা অ্যালামনাই-এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে আগত অতিথি ব্যবসায়ীদের সৌজন্যে রেড কার্পেট মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ব্যবসায়ী, পৃষ্ঠপোষক, ফোবানা কর্মকর্তা ও কলা কুশলী। তবে আয়োজক কমিটির জনৈক ব্যক্তির অসৌজন্যমূলক আচরণের ফলে বেশ কয়েজন মিডিয়াকর্মী মধ্যাহ্নভোজে অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
রোববার, ৬ সেপ্টেম্বর তৃতীয় দিনের কর্মসূচি শুরু হবে সকাল ১০:০০ – রাত ১১:০০ প্রদর্শনী বলরুম সার্কেল, সকাল ১০:০০ – বিকেল ৫:৩০ নির্বাহী কমিটির (ইসি) সভা ক্লাব রুম, সকাল ১১:০০ – দুপুর ১:০০ বিশ্বে এআই ও সেমিকন্ডাক্টর সেমিনার হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৫:৩০ যুব কর্মসূচি সেলন ৬এবি, দুপুর ২:০০ – বিকেল ৫:০০ মেডিকেল সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্লিনিক হিরো রুম, দুপুর ১২:০০ – বিকেল ৪:০০ কবিতা পাঠ ও বইমেলা অর্কিড রুম, বিকেল ৪:০০ – ৫:৩০ ইউএস বিবিএফ সেমিনারঅর্কিড রুম, বিকেল ৪:৩০ – রাত ১১:০০ সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা–৩ সিয়েরা বলরুম।

গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা,তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
সঙ্গীত একাডেমি