৩ এপ্রিল ২০২৬

লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম
লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

ছাবেদ সাথী: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময়  শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে ৪০তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস্থ কন্স্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল। ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক ড. জয়নুল আবেদীন, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং  দুতাবাসের প্রথম সচিব আরিফা আফরিন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস্থ কন্স্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনে আয়োজন করায় ফোবানা সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ৪০তম সম্মেলনকে সফল করতে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক কমিটির নেতারা বলেন, দেশ ও প্রবাসের বাংলাদেশিদের ঐকান্তিক সহযোগিতা পেলেই চলতি বছর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনকে ইতিহাসের সেরা সম্মেলন করা সম্ভব হবে। 

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল

বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় ফোবানা সম্মেলন এককভাবে কোন সংগঠন বা ব্যক্তির পক্ষে সফল বা সার্থক করা সম্ভব নয়। এর জন্য দেশ ও বিদেশের ব্যবসায়ী, সমাজসেবী ও জনহিতৈষী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জরুরি প্রয়োজন। শনিবার (২৮ মার্চ) শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের মিলনায়তনের অনুষ্ঠিত  সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নুল আবেদীন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) আয়োজিত উক্ত সভায় তিনি বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলেই আমাদের পাশে এসে দাঁড়ালে নিঃসন্দেহে আমরা ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন উপহার দিতে পারবো। এ জন্য আমাদের ফোবানা  টিম  বিগত বছরের ফোবানা সম্মেলনের ভুলগুলোকে পর্যালোচনা করবেন বলে তিনি উল্লেখ করেন।
ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল বলেন, বর্তমান আহবায়ক কমিটির ফোবানা সম্মেলন করার পুর্ব অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা আশা করছি এবারের সম্মেলন হবে একটি ভিন্নধর্মী সম্মেলন। তারা অনুষ্ঠানের সব কিছুই ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করবেন। আহবায়ক কমিটি ইতোমধ্যে একটি শক্তিশালী শাখা কমিটিও গঠন করেছে। এসব কমিটি তাদের পুর্ব অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি ব্যতিক্রমী সম্মেলন উপহার দেবেন বলে তিনি আশা করেন।
সম্মেলনের নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ বলেন, লস অ্যাঞ্জেলেসের  ফোবানা সম্মেলন হচ্ছে প্রকৃত ফোবানা সম্মেলন। প্রবাসের এ সম্মেলনকে ঘিরে প্রবাসীদের অনেক চাওয়া-পাওয়া রয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন প্রবাসীদের সেই চাওয়া-পাওয়া পূরণ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফোবানার নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনের সুত্র জানিয়েছে চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন।

আহবায়ক ড. জয়নুল আবেদীন

আয়োজক সংগঠনের নেতারা জানিয়েছেন ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজিয়া হক ও সাইদুল হক সেন্টু। আহবায়ক কমিটির প্রেসি্ডেন্ট মোয়াজ্জেম চৌধুরী,মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব,নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, সাবেক আহবায়ক হাসমত মুবীন, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া,কাজী নাহিদ প্রমুখ ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি