লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় তাকে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাকে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের বিচারপতি ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে গতকাল সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ট্রাইব্যুনালে আনার আগপর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন। লতিফ সিদ্দিকীর সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি