৪ এপ্রিল ২০২৬

লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রীও প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রীও প্রার্থী

 

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।


লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমাদানের ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, ‘এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।’

নেত্রকোণা-৪ এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।


লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি