মাছের ড্রামে করে বাড়ি ফিরছিলেন তারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। বন্ধ আছে সব ধরনের পরিবহন। কিন্তু, এর মধ্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকে মাছের ড্রামের ভেতরে বসে বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পুলিশ সেটি তল্লাশি করে। এ সময় ১০ জনকে মাছের ড্রামের ভেতরে দেখতে পায় পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) মো. বেলাল হোসেন জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি