৪ এপ্রিল ২০২৬

মাদক নিয়ে দুই পথশিশুর মারামারি, নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
মাদক নিয়ে দুই পথশিশুর মারামারি, নিহত ১

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁ ক্রসিংয়ে এক পথশিশুর কাঁচের টুকরোর আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক পথশিশু প্রাণ হারিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক পথশিশু জানায়, তারা সবাই কারওয়ান বাজার এলাকায় এক সাথে থাকে। ওই এলাকতে ভাঙারি কুড়িয়ে বিক্রি করে তারা। রাতে ক্রসিংয়ে আরেক পথশিশু হামিদুলের সঙ্গে মাদক (ড্যান্ডি) গ্রহণ নিয়ে মারামারি হয় ময়জুলের। এক পর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরো দিয়ে কালুর মাথায় ও ঘাড়ে আঘাত করে। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই পথশিশুর মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি