৩ এপ্রিল ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতার-সেহরির দায়িত্ব নিলেন জাইমা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতার-সেহরির দায়িত্ব নিলেন জাইমা রহমান

শিশুদের সঙ্গে জাইমা রহমান।

বাংলাপ্রেস ডেস্ক:   প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান আজকের ইফতার মাহফিলে যোগ দেন।

এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।

ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন এবং পরে একসঙ্গে ইফতার করেন তারা। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি