২২ এপ্রিল ২০২৬

মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানা গেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পিএম
মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানা গেল

বাংলাপ্রেস ডেস্ক:   এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা করা হলেও তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।  

এদিকে মাদ্রাসায় শূন্য পদের জন্য তথ্যাদি প্রেরণের সফটওয়্যার বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।  

সোমবার (২০ এপ্রিল) অধিদপ্তরের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, শূন্য পদে তথ্যাদি প্রেরণের লিংক, সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন সময়সূচি নোটিশের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির জন্য শূন্য পদে তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে নোটিশ মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। 

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি