১৫ এপ্রিল ২০২৬

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৩ মার্চ) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা-২০২৬ বাবদ ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪- ১২২ তারিখ: ১৩/০৪/২০২৬খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ১৪ এপ্রিলের-২০২৬ পর সংশ্লিষ্ট ব্যাংক হতে বৈশাখী ভাতা-২০২৬ অংশ উত্তোলন করতে পারবেন।

জানা গেছে, দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ৮২২৯টি। এরমধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি, ফাজিল ও কামিলে যথাক্রমে ৯৯৩ ও ১৮৪। এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি