৩ এপ্রিল ২০২৬

মাগুরার শ্রীপুরে দুই মাথা বিশিষ্ট এক শিশুর জন্ম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মাগুরার শ্রীপুরে দুই মাথা বিশিষ্ট এক শিশুর জন্ম
বাংলাপ্রেস ডেস্ক:মাগুরার শ্রীপুর উপজেলায় চার হাত-পামহ জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পৌনে ৩টার দিকে শ্রীপুর উপজেরার চর চৌগাছি গ্রামের বাড়িতে স্বাভাবিকভাবে ওই শিশুর জন্ম দেন মিতা খাতুন (২৬)। জানা গেছে, মিতা খাতুন চর চৌগাছি গ্রামের রাজ মিস্ত্রি হামিদ শেখের স্ত্রী। হামিদ পেশায় কৃষক। এই দম্পতির পাঁচ বছরের এক মেয়ে ও তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামিদ শেখ বলেন, বাড়িতে প্রসূতির মাধ্যমে তার স্ত্রীর চার পা, চার হাত, একটি পেট ও দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দেন। বর্তমানে শিশুটিক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটি চার পা, চার হাত, একটি পেট ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন। উন্নত চিকিসার জন্য শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতলে পাঠানো হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি