৩ এপ্রিল ২০২৬

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের
বাংলাপ্রেস ডেস্ক: ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সী বাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে থাকা যাত্রীরা সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি