২৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। তিনি হাসনাবাদ এলাকার মুন্সিবাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। 

মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিল্লাত দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে সে।

কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।

তবে ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি