২৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় অসুস্থ বাংলাদেশি প্রবাসীর পাশে হাইকমিশনের প্রতিনিধি দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
মালয়েশিয়ায় অসুস্থ বাংলাদেশি প্রবাসীর পাশে হাইকমিশনের প্রতিনিধি দল

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল তার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের বিষয়েও আশ্বস্ত করেন।

বাংলাপ্রেস ডেস্ক:  মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছে।

বুধবার (২২ জুলাই) প্রতিনিধি দলটি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে হারুনের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়। এ সময় চিকিৎসক জানান, বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

জানা গেছে, গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত মো. হারুনকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি তার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের বিষয়েও আশ্বস্ত করেন। 

হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি