মামুনুল হকের দাবি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
মাওলানা মামুনুল হক।
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর আংশিক) আসনে দিনের মাঝামাঝি সময়ে কিছু কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ জানান।
মামুনুল হক অভিযোগে বলেন, সকাল থেকে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও দুপুরের পর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কিছু কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার খবরও আমরা পেয়েছি। তবে, ফলাফল যাই হোক, জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। বাংলাদেশে এই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি