১৯ নভেম্বর ২০২৬

মানসিক আঘাতের পর মানুষ কেন একাকিত্ব বেছে নেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ এএম
মানসিক আঘাতের পর মানুষ কেন একাকিত্ব বেছে নেন?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  কোনো সম্পর্কের অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অন্যদের সঙ্গে মেশার ধরন বদলে দিতে পারে। বিশেষ করে এমন সম্পর্কে, যেখানে বারবার মানসিক আঘাত, প্রতারণা কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা থাকে। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর কেউ কেউ আগের চেয়ে একা থাকতে পছন্দ করেন, সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না কিংবা নিজের অনুভূতি প্রকাশে সতর্ক হয়ে ওঠেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিসিস্টিক আচরণসম্পন্ন কারও সঙ্গে সম্পর্কের পর সহমর্মী বা সংবেদনশীল মানুষের মধ্যে এমন তিন ধরনের ব্যক্তিত্বগত পরিবর্তন দেখা যেতে পারে। তবে এগুলো সবার ক্ষেত্রে একইভাবে ঘটে না।

একা থাকতেই স্বস্তি খোঁজেন

আগে হয়তো অন্যের সঙ্গ বা মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন।

কিন্তু মানসিকভাবে কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতার পর কেউ কেউ একা থাকাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন। কারণ, তারা বুঝতে শেখেন—মানসিক শান্তি নষ্ট করে এমন মানুষের সঙ্গ পাওয়ার চেয়ে নিজের সঙ্গে ভালো থাকা জরুরি।

এ সময় তারা এমন মানুষের পেছনে ছোটা বন্ধ করতে পারেন, যারা শুধু নিজেদের প্রয়োজনে যোগাযোগ করেন। একা থাকার ভয় কমে গেলে অন্যের নিয়ন্ত্রণ বা আবেগগত চাপের কাছে নতি স্বীকার করার প্রবণতাও কমতে পারে।

মানুষের আচরণ পর্যবেক্ষণ করেন

কষ্টদায়ক সম্পর্কের পর অনেকেই শুধু কথার ওপর নির্ভর করতে চান না। কেউ ভালোবাসার কথা বলছেন, ক্ষমা চাইছেন কিংবা নিজেকে বদলে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছেন—এসবের চেয়ে তার ধারাবাহিক আচরণকে বেশি গুরুত্ব দেন।

বারবার একই অজুহাত দেওয়া, কথা ও কাজের মধ্যে অমিল কিংবা একই ধরনের আচরণের পুনরাবৃত্তি তাদের নজরে আসে। তারা বুঝতে শেখেন, সব সময় মিষ্টি কথার আড়ালে ভালো উদ্দেশ্য থাকে না। তাই নতুন সম্পর্কে জড়ানোর আগে আগের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে দেখেন।

নিজেকে কম প্রকাশ করেন

আগে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হলে দীর্ঘ বার্তা লিখে নিজের অবস্থান ব্যাখ্যা করতেন, বারবার দ্বিতীয় সুযোগ দিতেন কিংবা অন্যকে নিজের কথা বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু মানসিকভাবে আঘাত পাওয়ার পর কেউ কেউ বুঝতে পারেন, সবাই তাদের কথা বুঝতে বা বুঝতে চাইতে আগ্রহী নয়।

ফলে তারা কম কথা বলেন, বেশি পর্যবেক্ষণ করেন এবং ব্যক্তিগত বিষয় সহজে প্রকাশ করেন না। প্রতিটি অভিযোগের জবাব দেওয়া কিংবা প্রতিটি ভুল ধারণা ভাঙার চেষ্টাও কমিয়ে দেন। তাঁরা বুঝতে শেখেন, সব পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো জরুরি নয় এবং প্রত্যেকের কাছে নিজের ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।

পরিবর্তন মানেই কি ব্যক্তিত্বের সমস্যা?

কষ্টদায়ক সম্পর্কের পর একা থাকতে চাওয়া, কাউকে বিশ্বাস করতে সময় নেওয়া কিংবা ব্যক্তিগত সীমারেখা তৈরি করা সব সময় নেতিবাচক পরিবর্তন নয়। অনেক ক্ষেত্রে এগুলো নিজের মানসিক শান্তি ও নিরাপত্তা রক্ষার চেষ্টা হতে পারে। তবে এসব অভিজ্ঞতার কারণে যদি দীর্ঘদিনের ভয়, উদ্বেগ, অবিশ্বাস বা একাকিত্ব তৈরি হয় এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উপকারী হতে পারে। সম্পর্কের অভিজ্ঞতা মানুষকে বদলে দিতে পারে। তবে সেই পরিবর্তনের অর্থ এই নয় যে সবাইকে দূরে সরিয়ে রাখতে হবে। বরং নিজের সীমারেখা বজায় রেখেও সুস্থ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি