১৫ সেপ্টেম্বর ২০২৬

মানুষের চেয়ে পশুদের বিশ্বাসযোগ্য মনে হয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
মানুষের চেয়ে পশুদের বিশ্বাসযোগ্য মনে হয়

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর

বাংলাপ্রেস ডেস্ক:  মোনালি ঠাকুর ভারতের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। ‘মোহ মোহ কে ধাগে’ গানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন তিনি। তার অনেক হিট গান রয়েছে। 

গত বছরই তার ডিভোর্সের গুঞ্জন রটে। গায়িকার আবেগঘন এক পোস্টে দাম্পত্যে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত মিলে। যদিও সম্পর্ক নিয়ে এরপর আর ‘টুঁ’ শব্দটি করেননি মোনালি, তবে নেতিবাচকতা সরিয়ে নিজের ছন্দে জীবনে এগিয়ে গিয়েছেন। এবার পশুর সঙ্গে মানুষের তুলনা টেনে কী বললেন মোনালি?

মোনালি বললেন, আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ। আমি আমার খারাপ সময়ে সেই পশুদের থেকে, প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছিলাম তার জোরেই হয়তো নিজেকে সামলে নিয়ে টিকে আছি।

Monali Thakur Mother Health Condition Life Support Emotional Post by Singer  | Monali Thakur: 'এই পরিস্থিতির সঙ্গে কীভাবে লড়াই করব?' লাইফ সাপোর্টে মা,  বড় সিদ্ধান্ত নিলেন মোনালি ঠাকুর

তিনি আরও বলেন, সেই একই জিনিস বারবার বহু বছর ধরে হয়ে আসছে। কোনও নতুনত্ব নেই। তাই আমার এখন রিয়ালিটি শো একদম ভালো লাগে না।

তার নিজস্ব পোশাক ব্র্যান্ড রয়েছে। ‘ঠাকুরাইন’ কালেকশন ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেন তিনি। 

গায়িকার কথায়, ‘আমাদের ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহু গুণী শিল্পীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। সেগুলোই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছি।’

মোনালি আরও বলেন, আমি নতুন ব্যবসা শুরু করেছি আমার শখে, আমার ভালোবাসায়। এটা আমার রোজগারের মূল উৎস নয়। আমি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ভারতীয় জিনিসের কদর কতখানি। সেই মতো কদর কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না।

ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপড়েনে বারবার শিরোনামে এসেছেন মোনালি। কিন্তু সেই নেতিবাচকতা সরিয়ে ভালো থাকাতেই বিশ্বাসী তিনি। 
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি