মার্চে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী বছরের মার্চে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেগা প্রকল্পটি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন তিনি।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প নিয়ে উপদেষ্টা পরিষদের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ বিস্তারিত জানতে আমরা ঘুরে দেখেছি। নিরাপত্তার ক্ষেত্রে সর্বাধুনিক পদ্ধতি মেনে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই।
তিনি বলেন, বড় প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেটুকু মেয়াদ বেড়েছে, সেটি খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি