৪ এপ্রিল ২০২৬

মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট।

বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরে।

আগে থেকেই রাখা বিশেষ গাড়িতে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণসংবর্ধনা ও এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখার পর তারেক রহমান গুলশানের বাসভবনে ফিরবেন।

আগামীকাল শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে তার দ্বিতীয় দিনের কর্মসূচি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি