৩ এপ্রিল ২০২৬

মায়েদের গায়ে হাত দিলে গালে হাত বসে থাকব না: ডা. শফিকুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পিএম
মায়েদের গায়ে হাত দিলে গালে হাত বসে থাকব না: ডা. শফিকুর রহমান

 

 

বাংলাপ্রেস ডেস্ক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন—দেশের বিভিন্ন এলাকায় দলটির নারী কর্মী–সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির বলেন, ‘মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব। যেকোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশা আল্লাহ রক্ষা করব। অপশন দুইটা—একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা। আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, পিতৃতান্ত্রিকতাও চাই না। আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ, কোনো বিভাজন চাই না—ধর্মেও চাই না, বর্ণে চাই না। আমরা কোনো জেন্ডারেও বৈষম্য চাই না।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘১২ তারিখে (ফেব্রুয়ারি) দুটি ভোট। একটা হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া; হ্যাঁ মানে আজাদি। হ্যাঁ মানে ফ্যাসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হ্যাঁ। দ্বিতীয় ভোট (দলের প্রতীকে) ন্যায় ও ইনসাফের পক্ষে।’
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি