৪ এপ্রিল ২০২৬

মধ্যনগরে উপজেলা বিএনপি ও ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মধ্যনগরে উপজেলা বিএনপি ও ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যনগর উপজেলা ও ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়। আজ ১লা ডিসেম্বর রোজ রবিবার ১২টায় মধ্যনগর খাদ্য গোদামের মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, তিনি বলেন প্রথমেই সরকারকে আন্দোলন করে পলায়ন করতে বাধ্য করে শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছে। তিনি আরও বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে আমাদের সকলকেই কান খোলা রাখতে হবে, কোন ভাবেই এই সরকারকে ব্যার্থ হতে দেওয়া যাবে না। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য নাজির আহমেদ, জেলা রুবেল, আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সদস্য আনসার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা রেজাউল হক, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য মুনাজ্জিদ হোসেন, জেলা বিএনপির সদস্য নুর আলী, সাবেক সদস্য নজির হোসেনর সহধর্মিণী সালমা নজির, জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ওর রশিদ শান্ত, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহনেয়াজ আহমেদ, আবু হায়াৎ, শহিদুল ইসলাম, সহিবুর আলম, ইমানুল গনি প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি