২৭ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যে শিগগিরই বিশেষ দূত পাঠাচ্ছে চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম
মধ্যপ্রাচ্যে শিগগিরই বিশেষ দূত পাঠাচ্ছে চীন

বাংলাপ্রেস ডেস্ক:  মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোতে একজন বিশেষ দূত পাঠাবে বেইজিং।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ কথা জানান।

তিনি সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলোকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সংলাপ বাড়ানো, উত্তেজনা কমানো এবং পরিস্থিতির আরো অবনতি ঠেকানোই হবে বিশেষ দূত পাঠানোর মূল লক্ষ্য।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। 

একই সময়ে ইয়েমেনের হুতিরা সৌদি আরবে নতুন করে হামলা শুরু করেছে। এ পরিস্থিতিতে মিসর সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের ওপর আবারও সামরিক হামলা চালাতে পারে।

গত সপ্তাহে বেইজিংয়ে চীন ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠকে তারা একমত হন যে, আফ্রিকার অঞ্চল ও লোহিত সাগরের নিরাপত্তা সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি