২৭ অক্টোবর ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ এএম
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

 

বাংলাপ্রেস ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াত্রিস কিউল। সোমবার (২৬ অক্টোবর) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ২৪ বছর বয়সী কিউলের পরিচয় হয়। কিউলের অভিযোগ, ট্রাম্প তাঁকে ভিসা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে হোটেলের ওপরের তলায় ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেদনে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। কিউলের দাবি, ঘটনার দিন এপস্টিন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন।


হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসন এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ট্রাম্পের দাবি, এপস্টিনের বিকৃত রুচির কথা জানতে পেরে অনেক আগেই তিনি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রকাশিত এই প্রতিবেদনটিকে ভোটারদের মনোযোগ সরানোর একটি কৌশল বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বিশেষত, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো থেকে নজর ঘোরাতেই ডেমোক্র্যাটরা এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি রিপাবলিকান শিবিরের।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি