১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি মধ্যপ্রাচ্য অঞ্চলে এসে পৌঁছায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এর মাধ্যমে অঞ্চলটিতে বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল।

সংবাদ সংস্থা এএফপি এবং ‘দ্য ন্যাশনাল নিউজ’ ও এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে উপসাগরীয় অঞ্চলটি দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সংঘাত কিছুটা থমকে থাকলেও রোববার নতুন করে তা আবার শুরু হয়। ওই দিন মার্কিন মিত্র দেশ বাহরাইনে একটি ড্রোন হামলার দাবি করেছে ইরান, যার মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটে।

এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। গত সেপ্টেম্বর মাসের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলা। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হলো।

সূত্র: খালিজ টাইমস
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি