১৫ নভেম্বর ২০২৬

ইরানে সামরিক অভিযান চালানো ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
ইরানে সামরিক অভিযান চালানো ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিটি প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ বেছে নিয়ে ভুল করেছেন।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এ মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্প যে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল বলে তিনি মনে করেন।

ব্লিঙ্কেন বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল যে, সামরিক অভিযান হবে একেবারে শেষ বিকল্প। কারণ, এমন অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যেত না।

তিনি আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত। কিন্তু বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’

ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হতো না। বরং এতে কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো। সূত্র: দ্য ডন
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি