২৯ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফের বাড়ছে স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফের বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভাব ব্যাপকভাবে পড়ছে স্বর্ণের দামে। এতে গত কয়েকদিনের মতো আজও আন্তর্জাতিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতুটির দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান নিয়েছে। একই সঙ্গে দরপতনের সুযোগে কেনাকাটার কারণে বুধবার (২৯ জুলাই) এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

এদিন বাংলাদেশ সময় ৩টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২২ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স ৪,০৩৬.০৯ ডলারে পৌঁছেছে স্বর্ণের দাম। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ৪,০৩৭.৩০ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৪,০০০ ডলার স্তরের কাছাকাছি দাম নেমে আসায় অনেক বিনিয়োগকারী স্বর্ণ কিনতে আগ্রহ দেখাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। যদিও অধিকাংশ বিনিয়োগকারী সুদের হার অপরিবর্তিত থাকবে বলে মনে করছেন, তবুও বাজারে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, যদি ফেড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম আরও কমে ৩,৯৪১ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে, নরম অবস্থানের ইঙ্গিত মিললে স্বর্ণের দাম আবার ৪,১০০ ডলারের ওপরে উঠতে পারে।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ১.৩ শতাংশ বেড়েছে, তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ০.৯ ও ০.৭ শতাংশ কমেছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি