২২ মে ২০২৬

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি দোয়েল চত্বর ঘুরে শেষ হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দেশে আবারও কোটা প্রথা চালু করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু তারা কোনো ইঞ্জিনিয়ার নয় বলে দাবি বুয়েট শিক্ষার্থীদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। গত ২০ আগস্ট, রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ সাত দফা দাবি জানান তারা। বুয়েট শিক্ষার্থীরা এই দাবির সমালোচনা করে বলছেন, এ ধরনের পদোন্নতি ও কোটা প্রথা পুনঃস্থাপন শিক্ষা ও প্রকৌশল পেশার মানের জন্য ক্ষতিকর হতে পারে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি