৩ এপ্রিল ২০২৬

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু স্থানে বৃষ্টির খবরও পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) এ অবস্থার অবসান ঘটবে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই লঘুচাপের কারণে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)। এ কে এম নাজমুল হক জানান, শনিবার পরিবেশ মেঘাচ্ছন্নই থাকবে। রোববার ঢাকাসহ উত্তর অঞ্চলে কিছুটা সূর্যের দেখা পাওয়া যাবে। তবে সকালের দিকে না হলেও দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে। আর পরিবেশের এমন গুমোট অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)। শিগগিরই ঢাকা ও আশপাশের অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনাও নেই বলে জানান এ আবহাওয়াবিদ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকাল ৬টায় (২১ ডিসেম্বর) এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি