৩ এপ্রিল ২০২৬

মেহেরপুরের আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেহেরপুরের আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে শুরু হয়েছে আম সংগ্রহ। বাগানে বাগানে পড়েছে আম ভাঙার ধুম। প্রথম পর্যায়ে দেশীয় আটি ও বোম্বাই আম বাজারজাত করতে সংগ্রহ করা হচ্ছে এই মধুফল। আম পাকতে শুরু করায় দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে এ জেলার আম। সঠিক দাম পেলে লাভবান হবেন বলে আশা ব্যবসায়ী ও বাগান মালিকদের।

এদিকে ক্ষতিকর ক্যামিকেল মুক্ত আম বাজারজাতকরনে সতর্ক জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

পরিপক্ক ও সুস্বাদু আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশে চলছে আম সংগ্রহ। ১৪ মে থেকে দেশীয় আটি ও বোম্বাই আম ভাঙার সময় বেধে দিয়েছিল জেলা প্রসাশন ও কৃষি বিভাগ। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারনে একদিন পরই আম সংগ্রহ করছে বাগান মালিকরা। ইতিমধ্যই পাকতে শুরু করেছে এ দুই জাতের আম। সঠিক দাম পেলে লাভবান হওয়া সম্ভব বলে জানিয়েছে এর সাথে সংশ্লিষ্টরা।

তবে গতবারের থেকে কিছুদিন পূর্বেই আম সংগ্রহ শুরু হওয়ায় পুষ্ট ও ক্যামিক্যাল মুক্ত আম নিয়ে সংশয় রয়েছে ভোক্তাদের মাঝে। কোন প্রকার অসাধু চক্র যেন ক্ষতিকর আম বাজারজাত করতে না পারে সে বিষয়ে প্রস্তুত জেলা প্রসাশন। এদিকে বিষমুক্ত আম সরবরাহে লক্ষে সর্বদা বিভিন্ন পরামর্শদান ও তদারকি করছে বলে জানালেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ড. আক্তারুজ্জামান। কেউ অসাধু উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন জাতের আম সংগ্রেহর দিন ঘোষনা করা হয়। ১৪ মে গুটি ও বোম্বাই আম, হিমসাগর আম বাজারজাত শুরু হবে আগামী ২৫ মে আর ল্যাংড়া আম বাজারজাত শুরু হবে ৩১ মে থেকে। জুলাইয়ের ১০ তারিখ আম্রোপালি আম ভাঙার দিন ধার্য করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি