৪ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ মার্তিনেজের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ মার্তিনেজের

বাংলাপ্রেস ডেস্ক:  বেনিনের বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে আবেগঘন এক মুহূর্ত। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন অধিনায়ক মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে এবার আবেগ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজও।

মেসির শেষ ম্যাচটি আনন্দময় করে তুলতে চান মার্তিনেজ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, যেন সে যতটা সম্ভব উপভোগ করতে পারে। আমরা তাকে ভালোবাসা ও চুম্বনে ভাসিয়ে দেব। তাকে আনন্দে রাখতে চাই।’

মেসির ক্যারিয়ারে নিজের অবদান নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। তার মতে, মেসির সবচেয়ে বড় স্বপ্ন পূরণে পাশে থাকতে পারা তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান।

আমি যতটা সম্ভব তাকে সহায়তা করার চেষ্টা করেছি। সে সেটা জানে। আমরা সব সময় এ নিয়ে কথা বলি। ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি ছিল তাকে সাহায্য করার চেষ্টা করা। সে যেটা সবচেয়ে বেশি চেয়েছিল, সেটি অর্জনে তাকে সাহায্য করতে পেরেছি। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমিও এর অংশ হতে পেরেছি।’

মেসির বিদায়ী ম্যাচের দিন তাকে হাসিখুশি অবস্থায় দেখতে চান মার্তিনেজ। ম্যাচের আগে মেসির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, ‘মঙ্গলবার আমি তাকে উপভোগ করতে ও হাসতে দেখতে চাই। আমরা কথা বলব। সে রোববার রাতে আসবে। এরপর অনুশীলনকেন্দ্রে আমরা বারবিকিউ করব।’

এদিকে নিজের শহর মার দেল প্লাতায় একদিন খেলার ইচ্ছের কথাও জানিয়েছেন মার্তিনেজ। শহরটিতে গেলেই যে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পান, সেটিও উল্লেখ করেছেন তিনি, ‘আমি যখনই সেখানে যাই, অনেক ভালোবাসা পাই। কোনো একদিন মার দেল প্লাতায় খেলতে চাই।’

তবে মার্তিনেজ ঠিক কোন দলের হয়ে বা কোন ম্যাচে নিজের শহরে খেলতে চান, তা পরিষ্কার করেননি। মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে কোনো ফিফা ম্যাচ খেলার ইচ্ছা তার কি না, সেটিও জানা যায়নি। আবার শৈশবের সঙ্গে যুক্ত উরকিসা, তায়েরেস কিংবা সান ইসিদ্রোর মতো কোনো ক্লাবের হয়ে সেখানে ফিরতে চান কি না, সেটিও স্পষ্ট নয়।

তাই মার্তিনেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তার ক্ষেত্রে শেষ পর্যন্ত কী চমক অপেক্ষা করছে, সেটিই দেখার বিষয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি