১৫ এপ্রিল ২০২৬

মেট্রোরেলে আটকালো বৈশাখী শোভাযাত্রার মোটিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ এএম
মেট্রোরেলে আটকালো বৈশাখী শোভাযাত্রার মোটিফ

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছিল। তবে পাঁচটি মোটিফের চারটিই আটকে গেছে মেট্রোরেলের স্থাপনায়।

নববর্ষকে স্বাগত জানাতে আজ সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে আসে। তবে মেট্রোরেল অঞ্চলে আসতেই বাধে বিপত্তি। উচ্চতার কারণে মেট্রোরেলের নিচের দিকে আটকে যায় ৪টি মোটিফ। এই চারটি মোটিফ হলো– মোরগ, শান্তির পায়রা, বেহালা ও টেপা ঘোড়া।

প্রথম ৩টি শেষমেশ পার হয়েছে। তবে টেপা ঘোড়ার মোটিফটি আর পার হতেই পারেনি। সেখান থেকেই ইউটার্ন নিয়ে ফিরতে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি