মহাকাশে নারী নভোচারী দল পাঠালো নাসা
বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো মহাকাশে বিচরণের জন্য নারী নভোচারীদের একটি দল পাঠালো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর মহাকাশে বিচরণ করে ইতিহাস গড়া এই দুই নারী নভোচারীর নাম ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর। শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, অকেজো হয়ে পড়া একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ইউনিট বদলানোর জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) ছাড়েন তারা।
এরমধ্য দিয়ে প্রথমবারের মতো পুরুষ ক্রুমেট ছাড়া আইএসএসের বাইরে পা রাখলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসার) নারী মহাকাশচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর।
স্থানীয় সময় বৃহিস্পতিবার রাত ১১টা ৩৮ মিনিটে নাসার মহাকাশ পোশাক পরেন ক্রিস্টিনা ও মেইর। এর কিছুক্ষণ পরেই তারা আইএসএসে’র পোর্ট-৬ এ পৌঁছান। তারপর ব্যাটারি চার্জ-ডিসচার্জ ইউনিট বলে পরিচিত একটি যন্ত্র পাল্টানোর কাজ করেন তারা। কাজ সম্পন্ন হলে শুক্রবার সকাল ৭টা ৩৮ মিনিটে অকেজো যন্ত্রটি নিয়ে স্পেসএক্স ড্রাগনে ফিরে আসেন ক্রিস্টিনা ও জেসিকা। এই দুজনের মধ্যে প্রথমে আইএসএসের বাইরে পা রাখেন ক্রিস্টিনা কোচ। আর এর কিছুক্ষণ পর জেসিকা মেইরও আইএসএসের বাইরে পা রাখেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন