৩ এপ্রিল ২০২৬

মহানবমী আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহানবমী আজ
বাংলাপ্রেস ডেস্ক: দুর্গাপূজার চতুর্থদিনে আজ শুরু হবে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে মহানবমী ও বিহিত পূজার মাধ্যমে পালিত হবে মহানবমী। সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে। সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা শুরু হবে। শুক্রবার (১৫ অক্টোবর) দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। করোনা অতিমারিসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভই সনাতন ধর্মাবলম্বীদের এবারের চাওয়া। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি