২৫ জুলাই ২০২৬

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বাংলাপ্রেস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার ভোর প্রায় ৫টার দিকে বিএসএফ সামন্তা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

তিনি জানান, বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৬ জন ভারতীয় ভূখণ্ডে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে অবস্থান করছেন।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি