৪ এপ্রিল ২০২৬

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজা জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজা জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০০ গ্রাম গাজা ও অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত খোসালপুর বিওপির সদস্যরা টহল দেওয়া সময় মাদক চোরাকারবারী মোঃ তরিকুল ইসলাম (২০) কে গাজাসহ আটক করা হয়। তিনি মহেশপুরের শ্রঅপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এদিকে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগান মালিকবিহীন ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই দিন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মালিকবিহীন আরো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মাঠ থেকে তিন বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩২), মাদারীপুর জেলার রাজৈর থানার চাদপট্টি গ্রামের মৃত রহিম মাতব্বরের ছেলে আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার পাচানী গ্রামের মৃত রমনী চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৩০)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি