মহেশপুরে গাজা ও মদসহ এক ব্যক্তি আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯’শ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঝিনাইদহ র্যাব। দেলোয়ার মহেশপুরের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাব বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ৬.৯ (ছয় কেজি নয়শত গ্রাম) গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন