
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (রবিবার,২৭ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- এদিন বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।
জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সংগঠনে বর্তমানে সভাপতি হিসেবে সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদা বেগম দায়িত্ব পালন করছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]