৪ এপ্রিল ২০২৬

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পিএম
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

 

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কামনা করেন। পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এর আগে, গতকাল বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের কড়া সমালোচক হিসেবে আলোচিত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তবে, আজ ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সব তিক্ততা সরিয়ে জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি