১৭ অক্টোবর ২০২৬

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট উঠল যাদের মাথায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট উঠল যাদের মাথায়

বাংলাপ্রেস ডেস্ক:  সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার মেলবন্ধনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। এতে মিস বিভাগে বিজয়ী হয়েছেন সুমি রানি এবং মিসেস বিভাগে সেরা হয়েছেন ফারহানা হোসেন বিথি। এ ছাড়া ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন নওরিন নাওয়ার অরিত্রি। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালেতে নির্বাচিত প্রতিযোগীরা র‍্যাম্প ওয়াক, ফ্যাশন উপস্থাপনা এবং বিভিন্ন পর্বে নিজেদের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভা তুলে ধরেন। বাছাই ও গ্রুমিংয়ের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেন প্রতিযোগীরা। পরে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

মিস বিভাগে সুমি রানি বিজয়ীর মুকুট জেতেন। প্রথম রানারআপ হয়েছেন রওনক তাসনিম ঐশী এবং দ্বিতীয় রানারআপ সাবরিনা নাহার মহিমা।

অন্যদিকে, মিসেস বিভাগে বিজয়ী হয়েছেন ফারহানা হোসেন বিথি। এ বিভাগে প্রথম রানারআপ জন্নাতুল ফেরদৌস কেয়া এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন সায়মা হাসিবা অপূর্ব।

এ ছাড়া ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট পেয়েছেন নওরিন নাওয়ার অরিত্রি। প্রতিযোগিতায় মিস ফায়ার নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি ক্রুজ, মিস এয়ার জেনি জাহান এবং মিস ওয়াটার হয়েছেন রায়হানা আক্তার মিম। প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার তানজিল জনি এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা রাজু আলীম। তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিজয়ীদের নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। প্রতিযোগিতাটি আয়োজন করেন ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার। আয়োজনে বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি