১২ জুলাই ২০২৬

মিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ, বিতরণ করলেন ৭০০ কোরআন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম
মিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ, বিতরণ করলেন ৭০০ কোরআন

বাংলাপ্রেস ডেস্ক:   মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে দেশটির তানতা শহরের একটি হিফজ মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ কপি পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে। ‘BMA L/C 75’-এর অর্থায়নে শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাদরাসায় এ কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এটি তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রজেক্টের একটি অংশ। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১ হাজার ২০০-এর বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় এই প্রকল্পের আওতায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামীতে আরো বৃহত্তর পরিসরে সাদকাহ জারিয়াহভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কোরআনের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডের একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি