৩ এপ্রিল ২০২৬

মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের প্রচারণায় থাকবেন এনসিপি নেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পিএম
মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের প্রচারণায় থাকবেন এনসিপি নেত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করছেন না। তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এ ছাড়া জামায়াতের নির্বাচনি প্রচারণায় থাকবেন এনসিপির এই নেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন ডা. মাহমুদা মিতু নিজেই।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব।

জামায়াতের পক্ষে ভোট চেয়ে এনসিপি নেত্রী আরও বলেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি