মনোনয়নপত্র জমা দিলেন লুৎফুজ্জামান বাবর
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও জায়ামাতে ইসলামীর আল হেলাল ও সিপিবির জলি তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আজ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ২২২ জন পুরুষ ভোটার, ১ লাখ ৭৯ হাজার ৭১৯ জন নারী ভোটার ও ১২ জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি