১৬ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গোলাগুলির ঘটনায় সুমন (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার ছেলে ফাহিমকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুমন ও তার ছেলে পেশায় আলু-পেঁয়াজ বিক্রেতা। ময়ূর ভিলার সামনে প্রধান সড়কে তাদের ওপর হামলা চালায় দুই থেকে তিনজন দুর্বৃত্ত। এ সময় সুমনের পায়ে গুলি করা হয় এবং তার ছেলে ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হামলাকারীরা কোন পক্ষের–তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি।

আহত সুমন ও তার ছেলে ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের দুজনের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি