মোহাম্মদপুরে দুই গ্রুপের প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১
বাংলা প্রেস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি