২১ জুলাই ২০২৬

মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একই ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার সুযোগ নেই। সোমবার (২০ জুলাই) বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন পাশের দেশে পলাতক থাকার পর মেজর মোজাফফরকে দেশে আনা হয়েছে। তাই জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে তার বিচার করা হবে। তার অন্যান্য সহযোগীদেরও সামরিক আদালতে বিচার হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, একই সঙ্গে সিভিল আইনে আলাদা মামলা করার আইনগত যৌক্তিকতা রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত এখন অত্যন্ত স্পর্শকাতর। ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেয়া হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।
ভারত থেকে কাউকে জোরপূর্বক 'পুশইন' করতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে।

বিজিবিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি