মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে জিতেন্দ্র নাথ সেন (৫৫) এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় নিজ বাড়ী রাজাগাঁও (সরকার পাড়া) হতে ডিসকোভার নতুন মোটরসাইকেল চালানো শিখতে বের হলে নিজ বাড়ীর পশ্চিম পাশে কাচা রাস্তায় নিয়ন্ত্রণ হারয়ে পড়ে যায়। এতে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জিতেন্দ্র নাথ সেন (৫৫) রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিন রাজাগাও (সরকার পাড়া) গ্রামের পিতাঃ মৃত নয়ন শুখ সেনের ছেলে বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি