৩ এপ্রিল ২০২৬

মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়:

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ এএম
মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়:

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরূমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।’

দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব।’

নারীদের নিরাপত্তার বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘শুধু নারী নয়; নারী–পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। কিন্তু ঘটনা ঘটছে—কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন- শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি