৩ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর
বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৮২৬ শহীদ ও আহত প্রায় ১১ হাজার। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে। শহীদ পরিবার ও আহতদের ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার ৩০ লাখ ও আহতরা ৫/৩/২ লাখ টাকা করে পাবেন। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে। তিনি বলেন, শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেওয়া হবে। পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা। ২০০ জন গুরুতর আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও বলেন, স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে। আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই যেন সুবিধা পান সেজন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি