৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ এএম
ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাপ্রেস ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

ময়মনসিংহে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এদিকে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনি রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে।    

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এক্ষেত্রে এসব ভোট যেসব প্রার্থীর দিকে যাবে তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি।     

সমাবেশে আসা বিরিশিরির সুসং দূর্গাপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে আশা করি। 

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন তিনি সমাবেশ মঞ্চে উপস্থিত হননি। এদিকে শহর ও ময়মনসিংহের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ মাঠে আসতে শুরু করেছে। 

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহ শহরে বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় বড় ছবি। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি