ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকার মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক হাবিবুর রহমান (৩০), যাত্রী পপি আক্তার (২২) ও অজ্ঞাত আরেকজন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাছের আড়তের সামনে অটোরিকশাকে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। অটোতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি