৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ,নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষ,নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রোববার সন্ধ্যায় সদরে ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের ঐ বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ছয়জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি